ads
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোনাইমুড়িতে চুরি করতে না পেরে দুই গরুকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪৭ বার পঠিত

নোয়াখালীর সোনাইমুড়িতে চুরি করতে না পেরে অন্তঃসত্ত্বা গাভিসহ দুটি গরুকে কুপিয়ে হত্যা করেছে চোরের দল।

শুক্রবার (৯ জুন) ভোররাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

গরু দুটির মালিক জহিরুল হক জানান, তিনি তিনটি গরু লালন-পালন করে সংসার চালান। শুক্রবার ভোররাতে মুখোশধারী চার যুবক তার গোয়ালঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু চুরিতে ব্যর্থ হয়ে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গরুগুলোকে মারাত্মক জখম করে। এতে অন্তঃসত্ত্বা একটি গাভিসহ দুটি গরু মারা যায়।

জহিরুলের স্ত্রী শাহিন আক্তার বলেন, ‘মেরে ফেলা গাভিটি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। আহত অন্য গরুটিকে স্থানীয় পশু চিকিৎসক এনে তিন হাজার টাকা দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সেটির অবস্থাও ভালো নয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102