ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত

জামালপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার দুপুরে জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সোলায়মান (৫৫), আব্দুল মজিদ (৪৮), অটোচালক জয়নাল আবেদীন (৪২) ও সাহেদ আলী (৫৫)। তাদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ যুগান্তরকে জানান, দুপুরে জামালপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি ট্রাক। আর সদর উপজেলার ইটাইল থেকে শ্রীপুরে আসছিল অটোরিকশাটি। জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের রানাগাছা মুদিপাড়া এলাকায় ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার চালকসহ ৯ জনই আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোলায়মান ও আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে পরে জামালপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে জয়নাল আবেদীন ও সাহেদ আলীর মৃত্যু হয়।

ওসি কাজী শাহনেওয়াজ আরও বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102