ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশের ধাওয়ায় শাহবাগ ছাড়লো অবরোধকারীরা, যান চলাচল শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৬২ বার পঠিত

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করা চাকরি প্রত্যাশীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের ধাওয়ায় শাহবাগ ছেড়ে চলে যায় তারা।

শনিবার (১০ জুন) রাত ৮টার দিকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এতে কাউকে লাঠিচার্জ না করেই হুইসেল বাজিয়ে ধাওয়া করলেই সরে যায় আন্দোলনকারীরা। দীর্ঘ আট ঘণ্টা ধরে বন্ধ থাকা শাহবাগ মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের ধাওয়া করে শাহবাগ থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এতে তাদের কয়েকজন আহত ও আটক হয়েছে৷ তবে ফের কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা।

আন্দোলনকারীদের সরানোর বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আশরাফ হোসেন বলেন, আন্দোলনকারীরা দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ করে রেখেছিল। তাদের আমরা দীর্ঘসময় বুঝিয়েছি। জনপ্রশাসন মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছি। তাদের মন্ত্রণালয়েও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারপরও তারা সড়ক অবরোধ করে রাখে। এতে জনদুর্ভোগ তৈরি হওয়ায় আমরা কোনো ধরনের লাঠিচার্জ না করেই শুধু বাঁশির হুইসেল বাঁজিয়ে সরিয়ে দিয়েছি।

কাউকে আটক করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি এখন সুস্পষ্টভাবে বলতে পারবো না। কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়েছে কি না খোঁজখবর নিয়ে তারপর জানানো যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102