ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কর্ণফুলী নদীতে জাহাজের পাখায় আটকে ছিল নারীর মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২৮ বার পঠিত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। পুলিশ জানিয়েছে, মরদেহটি কর্ণফুলীতে নোঙর করা এমভি হাসিব নামের একটি জাহাজের নিচের পাখার সঙ্গে আটকে ছিল।

শনিবার (১০ জুন) দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন বাস্তুহারা মন্দিরঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে ছিল খয়েরি রঙের ম্যাক্সি। হাতে চুড়ি, কানে দুল ও নাকে নোলক পরা ছিল। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। মরদেহটি ভাটার সময়ে জাহাজের পাখায় আটকে গেছে। পরিচয় শনাক্তে মরদেহের আঙুলের ছাপ সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102