ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ভবন ধসে ২৮ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৫৭ বার পঠিত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বৃষ্টির কারণে ভবন ধসসহ নানা ঘটনায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ৮ জন শিশু। আহত হয়েছে অন্তত ১৪৭ জন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর ডনের।

সূত্র মতে, প্রদেশের বান্নু জেলায় ১৫ জনের প্রাণহানি এবং আরও ১০০ জন আহত হয়েছে। এছাড়া লাক্কি মারওয়াত জেলায় পাঁচজনের প্রাণহানি এবং ৪২ জন আহত হয়েছে।

কারাক জেলায় চারজন এবং দেরা ইসমাইল খান জেলায় একজনের প্রাণহানি ও দুজন আহত হয়েছে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রদেশে মোট ১৮ জন পুরুষ, একজন নারী ও আট শিশু প্রাণ হারিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এসব প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার এ কথা জানানো হয়েছে।

দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রম চালাতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102