ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকায় ১২ দলের হারিকেন মিছিল ১৬ জুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪৯ বার পঠিত

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৬ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা-উপজেলা সদরে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ১২ দলীয় জোট।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন রাস্তায় গণঅবস্থান কর্মসূচি পালনকালে জোটের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, অবৈধ সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি এবং ১০ দফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের এ কর্মসূচি পালন করে তারা।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় গণঅবস্থান কর্মসূচি পালিত হয়।

অবস্থান কর্মসূচিতে অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানিয়ে জোটের বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমেই এই সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ।

আন্দোলন বেগবান করার জন্য সবাইকে রাজপথে নামতে আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ১২ দলীয় জোটের মুখপাত্র মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, এনডিপির চেয়ারম্যান ক্বারী মোহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102