ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পান খাওয়ায় আঙুলের ছাপ মিলছে না ইভিএমে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩০ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোট দিতে এসে দেড় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন হারুন নামে এক ভোটার। তার অভিযোগ, ইভিএম মেশিন নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় গরমে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে।

নির্বাচন কর্মকর্তা আফরোজা বেগম এ অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমকে বলেন, ইভিএম মেশিন নষ্ট হয়নি। অনেকেই পান খেয়ে এসে ভোট দিচ্ছেন। এ কারণে ইভিএম তাদের হাতের ছাপ নিচ্ছে না।

আরেক নির্বাচন কর্মকর্তা লেন, অনেকের কাছে ইভিএম ব্যবহার নতুন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। তবে প্রত্যেকের গড়ে দুই মিনিট করে সময় লাগছে ভোট দিতে।

বরিশালে এবার সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। তবে বেশিরভাগ ভোটারের অভিযোগ, ইভিএমে বেশি সময় লাগছে।

বরিশাল শহরে অবস্থিত অমৃতলাল দে কলেজে ভোট দিতে আসা ভোটাররা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া লাগছে। ম্যানুয়ালি ভোট দেওয়া অনেকটা সহজ ছিল, সময়ও কম লাগত।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে ভোটগ্রহণ চলবে। প্রস্তুত করা হয়েছে ১ হাজার ৫০০ ইভিএম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102