ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিকিৎসাধীন অবস্থায় ইবির কেন্দ্রীয় মসজিদের ইমামের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৪০ বার পঠিত

না ফেরার দেশে পাড়ি জমালেন মর্মান্তিক বাস দুর্ঘটনায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমদ।

মারাত্মক আহতাবস্থায় ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চারদিন আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত আনুমানিক সোয়া এগারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সহকর্মী ও পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার (৬ জুন) গ্রিনলাইন বাসে ক্যাম্পাস থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন ড. শোয়াইব আহমদ। পথে মাগুরা পৌঁছানোর পর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ড. শোয়াইব আহমদ মারাত্মক আহত হলে প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বমি করার পর জ্ঞান হারান তিনি।

পরে তাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে থাকার ২৪ ঘন্টা পর জ্ঞান ফেরে তার। তখন কথা বলতে না পারলেও সবার দিকে তাকাচ্ছিলে তিনি। আইসিইউতে থাকাকালীন প্রথমদিকে অবস্থার কিছুটা উন্নতি হলেও গতকাল রাত থেকে আবারো অবস্থার অবনতি ঘটে বলে জানান তার ছেলে আব্দুলাহ। পরে রাত সোয়া এগারোটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. আ স ম শোয়াইব আহমেদের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

উল্লেখ্য, ড. শোয়াইব আহমাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ.) এর সহচর, আস-সুন্নাহ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য এবং শুরু থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব।

এছাড়াও অর্থসহ আল কুরআন ও সালাত শিক্ষা, অর্থসহ হিফযুল কুরআন কোর্স, ড. শোয়েব’স স্পোকেন ইংলিশ এবং এরাবিক শিক্ষার সংক্ষিপ্ত কোর্সেরও উদ্ভাবক তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102