ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শাহবাগে ৩০ কেজি গাঁজাসহ ৫ কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৬৩ বার পঠিত

রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ পাঁচ কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগ।

গ্রেফতাররা হলেন- আসাদ মিয়া, রিফাত হোসেন, শাহেদ চৌধুরী, উজ্জল মিয়া ও টিপু মিয়া।

অভিযানে নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিয়া ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (১১ জুন) ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের জানা যায়, কতিপয় ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে শাহবাগের আব্দুল গনি রোডে সঙ্গীয় ফোর্সসহ অবস্থান নেওয়া হয়। রাত ৯টায় মাদক বহনকারী মাইক্রোবাসটি সেখানে পৌঁছালে তল্লাশি চৌকি বসিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছে থাকা মাইক্রোবাসের ভেতর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও (ঢাকা মেট্রো চ-৫১-৯৫৪৪) জব্দ করা হয়।

গ্রেফতাররা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে শাহবাগ থানায় পুলিশের করা মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102