ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিমানবন্দরের আবর্জনার স্তূপে মিলল ৭ কেজি সোনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৬২ বার পঠিত

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আবর্জনার স্তুপ থেকে ৬০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। মোট ওজন সাত কেজি ওজনের এসব সোনার বাজারমূল্য পাঁচ কোটি ৪০ লাখ টাকা।

সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের দোহা ফেরত একটি ফ্লাইটে তল্লাশী ও কর্মীদের জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ সংলগ্ন আবর্জনার স্তুপ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেল জানিয়েছে, এই সোনা পাচারে যুক্ত সন্দেহে বিমানবন্দরে পরিচ্ছন্নতায় নিয়োজিত কোম্পানির কর্মী জামাল ভূঁইয়াকে গ্রেফতার করেছেন শুল্ক গোয়েন্দারা। ওই পরিচ্ছন্নতাকর্মী ওই ডাস্টবিনের দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ পরিচালক সানজিদা শারমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন সংবাদ আসে কাতার থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিএস- ৩৩৪) সোনার চালান আসতে পারে। সেই খবরের ভিত্তিতে সকালে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেটিতে তল্লাশী চালান শুল্ক গোয়েন্দারা। সংবাদদাতার তথ্য অনুযায়ী উড়োজাহাজটির ২৮/এ আসনের নিচেও তল্লাশি করা হয়।

পরে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা এয়ারলাইন্সটির কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেন। পরে পরিচ্ছন্নতাকর্মী জামাল ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সোনা বহন করার কথা স্বীকার করেন, যা ৯নং বোর্ডিং ব্রিজ সংলগ্ন ময়লার স্তুপে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।

সেগুলো উদ্ধারের পর কাস্টমসের ব্যাগেজ কাউন্টারে এনে ৬০টি সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন ৬ কেজি ৯৬০ গ্রাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102