ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফের খুলনার মেয়র হলেন খালেক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৩২ বার পঠিত

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক। বেসরকারি ফলাফল অনুযায়ী বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

সোমবার (১২ জুন) রাত পৌনে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, নৌকার প্রার্থী তালুকদার আবদুল খালেক ১৫৪৮২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আ. আউয়াল পেয়েছেন ৬০০৬৪ ভোট। অর্থাৎ ৯৪৭৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তালুকদার আবদুল খালেক। আর লাঙল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮০৭৪ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে ইলেকট্রনিকস ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন পাঁচজন। সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102