ads
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ক্রেতার কিল-ঘুসিতে ফাস্ট ফুড দোকানির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৭৭ বার পঠিত

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ক্রেতার কিল-ঘুসিতে মো. হাফিজুল ইসলাম (২৭) নামে এক ফাস্ট ফুড দোকানির মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সোমবার রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে হাফিজুলের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই।

মোস্তাফিজুর রহমান বলেন, স্বজনদের মাধ্যমে জানতে পারি, সোমবার সন্ধ্যার দিকে আসাদুজ্জামান চয়ন (২৭), মো. তারেক (২৮) সহ অজ্ঞাত ৩/৪ জন হাফিজুলের ফাস্ট ফুডের দোকানে যান। তারা চিকেন ফ্রাই নিয়ে একটি ছেঁড়া ১০০ টাকার নোট দেন। হাফিজুল টাকা না নিতে চাইলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা হাফিজুলকে কিল-ঘুসি, চড়-থাপ্পড় দেন।

এতে হাফিজুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, নিহতের ভাই থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় মো. আসাদুজ্জামান চয়নকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

নিহতের ভাই সজীব মিয়া বলেন, মিরপুর ১০ নম্বরের সেকশন ৬ এর ৩ নম্বর রোডে তার ভাইয়ের ফাস্ট ফুডের দোকান। সেখানে এ ঘটনা ঘটে।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর থানার তেলিয়া মধ্যপাড়া গ্রামে। বাবার নাম আব্দুল হান্নান মিয়া। তার ভাই মিরপুর-১০ নম্বর বেনারসি পল্লি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102