ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‌‍‌‘ভালো’ আছেন খালেদা জিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১১৫ বার পঠিত

অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভালো’ আছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান খালেদা জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের বরাত দিয়ে জানান, খালেদা জিয়া ‘ভালো’ আছেন।

খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে তা জানানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার ঢাকায় এক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

গত সোমবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি

সর্বশেষ গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৮ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পাঁচ দিন পর তিনি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা ও লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102