ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৩৪ বার পঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত ও ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার মাসুরগাঁও বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শ্রীনগর সদর বাজার লঞ্চঘাট এলাকার গিয়াস উদ্দিনের ছেলে ইয়াসিন (২২) ও বাবুর দীঘিরপাড় এলাকার শামসুল ইসলামের ছেলে সায়মন হোসেন (২০)। আহতরা হলেন— উপজেলার ফুলকুচি গ্রামের মো. রাতুল (২৫), মোহাম্মদ ফারদিন (১৮) ও কয় কীর্তন গ্রামের জয় (২০)।

পুলিশ ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ১০টার দিকে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে পাঁচজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনে আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102