ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড্ডায় মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৬৩ বার পঠিত

রাজধানীর মেরুল বাড্ডা এলাকার একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতরা হলেন- মোছা. মাহমুদা আক্তার (বৃষ্টি) (৩৩) ও মোছা. সানজা মারওয়া (১০)। এই ঘটনায় স্বামী সেলিমকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) রাতে এই ঘটনাটি ঘটে। পরে পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৩টার দিকে গিয়ে বনশ্রী ফরাজী হাসপাতাল থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। সেখান থেকে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেক জানান, আমরা খবর পেয়ে বনশ্রী ফরাজী হাসপাতালে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাদের দুজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের মামা সোহেল জানান, আমার ভাগ্নির সাত-আট মাসের আরো একটি বাচ্চা আছে। স্বামী সেলিম কিছুই করত না।

ফ্ল্যাটের ভাড়া তুলে সংসার চালাতো। মেরুল-বাড্ডায় জমশেদ টাওয়ারের অষ্টম তলায় স্বামী সেলিমকে নিয়ে থাকতেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102