ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক নাদিম খুন: ফরিদপুর প্রেসক্লাবের নিন্দা, বিচার দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৪ বার পঠিত

দুর্বৃত্তদের হামলায় বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি জানিয়েছেন ফরিদপুর প্রেসক্লাব, ফরিদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলার কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যার দিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যরা।

একই সঙ্গে ফরিদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষে থেকেও নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

পাশাপাশি বিবৃতি দিয়েছেন সংগঠনটির সভাপতি মাহবুব হোসেন পিয়াল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

বিবৃতিতে দুইটি সংগঠনের নেতা বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত খুঁজে বের করতে হবে। একই সঙ্গে অবিলম্বে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।
অন্যদিকে, বিবৃতি দিয়েছেন ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক সাংবাদিক পান্না বালা।

তিনি বলেন, অবিলম্বে অপরাধী আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এছাড়াও ফরিদপুরের বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

সাংবাদিক নাদিম জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আবদুল করিমের ছেলে।

গতকাল বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় এলে অস্ত্রধারী ১০-১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর দিনগত রাত ১২টার দিকে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102