ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩৩ বার পঠিত

বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

শুক্রবার (১৬ জুন) পিরোজপুর জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা শহরের টাউনক্লাব সড়কে জেলা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন করেন।

এতে স্থানীয় সাংবাদিকরা নাদিমের হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এছাড়াও সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, অবিলম্বে সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার সঠিক তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

এ সময় বক্তব্য রাখেন গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা জার্নালিস্ট ক্লাবের সভাপতি জুবায়ের আল মামুন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি অমিত হাওলাদার, এখন টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী, মানবধিকার কর্মী মো. নূরুল্লাহ আল আমিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102