ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফয়জুলের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৪৩ বার পঠিত

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিমের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের (ঢাকা মহানগর) নেতাকর্মীরা।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন। দলটির কয়েক হাজার নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন।

এর আগে দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ সই করা এক বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশন সিটি করপোরেশন নির্বাচনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ কমিশন দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, নির্বাচন কমিশন একজন মেয়র প্রার্থীর নিরাপত্তা দিতে পারলো না। তাছাড়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তার বক্তব্যে বলেছেন ‘হাতপাখার মেয়র প্রার্থী কি ইন্তেকাল করেছেন? তার বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ইসি কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে কোনোভাবেই থাকতে পারে না। ভালো চাইলে সম্মান নিয়ে পদত্যাগ করুন। না হলে জনগণের আন্দোলনে করুণ পরিণত ভোগ করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102