ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক নাদিমের বাড়িতে এসপি, সর্বাত্মক সহায়তার আশ্বাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৩০ বার পঠিত

বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হামলায় নিহত বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমের শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি হত্যার সঙ্গে জড়িতদের আটক করার বিষয়ে সর্বাত্মক আশ্বাস দিয়েছেন জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদ।

শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় নিহত সাংবাদিকের গরুহাটির বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন নাছির উদ্দিন।

এ সময় তিনি সাংবাদিক নাদিমের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন। এছাড়া এ ঘটনায় জড়িত সবাইকে আটকের আশ্বাস দেন।

নাছির উদ্দিন বলেন, সাংবাদিক নাদিমের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। অনেক তথ্য আমি নাদিমের মাধ্যমে পেতাম। শুধু একজন পুলিশ সুপার হিসেবে না, নাদিমের ঘনিষ্ঠজন হিসেবে সঙ্গে আছি।

পরে নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, স্বামী হত্যার বিচারে কোনো কিছুর বিনিময় চাই না। আমি চাই, এ ঘটনায় যারা দোষী তাদের শাস্তি হোক।

এ সময় শাস্তি নিশ্চিত করতে এসপি নাছির উদ্দিনের সহযোগিতা কামনা করেন তিনি।

বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার (১৫ জুন) ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102