ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘বিএনপি দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি আবারও দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।

শনিবার (১৭ জুন) বিকেলে শ্যামপুর শিল্প এলাকা (গাজী ট্যাংক ফ্যাক্টরির সামনে), কদমতলীতে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা-৪ সংসদীয় আসনের (শ্যামপুর-কদমতলী থানা) ৭টি ওয়ার্ডের ইউনিটগুলোর ত্রি-বার্ষিক সম্মেলনে একথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। শেখ হাসিনা বেঁচে থাকলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করা যাবে না, তাই তারা শেখ হাসিনাকে হত্যা করতে চায়। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে বিএনপি আবারও দেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠাত করতে চায়। বিএনপি চায় না দেশে নির্বাচন হোক।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনার শক্তি তরুণ সমাজ, যুব সমাজ। তরুণ সমাজ শক্তিশালী হলে শেখ হাসিনা শক্তিশালী হবে, বাংলাদেশ শক্তিশালী হবে। বিএনপি-জামায়াত তরুণদের নিয়ে সমাবেশের নামে কী করছে? চট্টগ্রামের তরুণদের নিয়ে সমাবেশের নামে জাতির পিতার ছবি ভাঙচুর করেছে।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহ-সভাপতি সৈয়দ আহমেদের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বক্তব্য দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102