ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক নাদিমকে ‘ঠিক করতে’ এক মিনিট লাগবে, বলেছিলেন মাহমুদুল আলম বাবু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩৪ বার পঠিত
মাহমুদুল আলম বাবু

‘আমি মনে করব নাদিম সাংবাদিকের দায় দায়িত্ব উপজেলা আওয়ামী লীগের। তাকে ঠিক করা আমার এক মিনিটের বিষয়। এখন আমি যাবো শাসন করতে। তখন আমাকে দেখে যদি উপজেলা আওয়ামী লীগ হো হো করে হাসে, যে বাবু বিপদে পড়েছে পড়ুক। ’

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে এভাবেই কথাগুলো বলেছিলেন সাধুরপাড়া ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান ও সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের প্রধান আসামি মাহমুদুল আলম বাবু।

মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার বক্তব্যের একটি অডিও রেকর্ড ভিডিও আকারে ঘুরছে, যা এখন ভাইরাল।

গত এপ্রিল মাসের কোনো এক সময় বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এভাবেই কথা বলেন তিনি।

রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় বাবু আরও বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সমস্যা সমাধানে ব্যর্থ উপজেলা প্রেসিডেন্ট-সেক্রেটারি। অনেক ইউনিয়ন অভিযোগ করে বলে আমাদের কথা ওয়ার্ড আওয়ামী লীগ শোনে না। কথা শুনবে না কেন? ওষুধ দিতে পারে না। শুনবে না কেন? যতক্ষণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে; আমাদের সংসদ সদস্য আছে; উপজেলা আওয়ামী লীগ কমিটি আছে- ততক্ষণ তাদের কথার বাইরে এক বিন্দু যাওয়ার এখতিয়ার কারও নেই।

তিনি আরও বলেন, আজেবাজে লোককে পদ পদবি দিয়েন না। যাদের কোনো ক্ষমতা নাই, টাকা নাই, দাপট নাই- তাদের পদ দিয়েন না। লোকের রাজনীতি নাই। গরীব লোককে কেউ দেখতে পারে না, আল্লাহই দেখতে পারে না। আমি দেখতে পারব কীভাবে?

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তার মোবাইল নম্বরে কয়েকবার কল করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি।

গত ১৪ জুন (বুধবার) রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশিগঞ্জের পাথাটিয়ায় ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন নাদিম। স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাতেই জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।

শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান আসামি করে এবং ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে মামলাটি করা হয়।

এ সময় ভারত পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাবু চেয়ারম্যান। পরে শনিবার বিকেলে পঞ্চগড় জেলার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরদিন তাকে আদালতে তোলা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রিমান্ডে আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102