ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রেকর্ড আমাকে তাড়া করে, আমি রেকর্ডকে না: রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪৯ বার পঠিত
রোনালদো

বর্ণিল ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার অনন্য এক মাইলফলকের দুয়ারে আছেন তিনি।

ইউরো বাছাইয়ে আজ আইসল্যান্ডের বিপক্ষে নামলেই প্রথম ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়বেন তিনি।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটা আগে থেকেই রোনালদোর দখলে। বয়স ৩৮ পেরিয়েছেন কয়েক মাস আগে। এই বয়সে অনেক ফুটবলারই অবসরে থাকেন। কিন্তু রোনালদো খেলা চালিয়ে যাচ্ছেন এখনো। রেকর্ড নিয়ে প্রসঙ্গ উঠতেই জানালেন এটা নিয়ে কখনোই মাথা ঘামান না তিনি। বরং রেকর্ডই উল্টো তাকে তাড়া করে।

গতকাল সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘আমি পর্তুগাল জাতীয় দলে খেলাটা কখনোই ছেড়ে দেব না। কারণ এটাই আমার আজীবনের স্বপ্ন। ২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কারও জন্য নয়, এটা প্রমাণ করে আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। ’

মাইলফলকের ম্যাচটি গোল দিয়েই রাঙাতে চান রোনালদো। যদিও গত ম্যাচে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে গোল পাননি তিনি, ‘২০০তম ম্যাচ গোল দিয়ে রাঙালে অসাধারণ হবে। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমাকে তাড়া করে। আমি খুশি কারণ দলের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়ার জন্য এগুলো আমাকে উজ্জীবিত করে। এটা (২০০ ম্যাচ) এমন কিছু যা আমি অর্জন করার কথা কখনও ভাবিনি। ’

সর্বোচ্চ ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডেও চূড়ায় বসে আছেন রোনালদো। ১৯৯ ম্যাচ খেলে পর্তুগালের হয়ে ১২২ গোল করেছেন এই ফরোয়ার্ড।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102