ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছে ২ সিটির নির্বাচন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৫ বার পঠিত

নির্বাচন কমিশনের মিলনায়তনে অস্থায়ী কন্ট্রোলরুমে নির্বাচনের একদিন আগে ভোর ৬টা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে একসঙ্গে দুই সিটি নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

রাজশাহী সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৭৬ জন এবং সিলেট সিটি করপোরেশনের ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন।

বুধবার সকাল থেকেই নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবীব খান, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা কন্ট্রোলরুমে উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

রাজশাহী সিটি করপোরেশনে মোট ৩০টি ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৫টি। ভোটকক্ষ রয়েছে ১১৫৩টি। ১৪৬৩টি ক্যামেরার মাধ্যমে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন মনিটরিং করা হচ্ছে।

অন্যদিকে সিলেট সিটি করপোরেশনের ৪২ ওয়ার্ডে ভোটকেন্দ্রের সংখ্যা ১৯০টি। ভোট কক্ষ ১৩৬৭টি। সিলেট সিটি করপোরেশন নির্বাচন ১৭৪৭টি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

২৩টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সঙ্গে ৩৬৮টি সিসি ক্যামেরায় ২৫২০টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে ১০ সেকেন্ড পর পর অটো রোটেড করে এভাবে ৩৪৫টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোটকক্ষে একটি করে আর কেন্দ্রপ্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলবে।

সর্বশেষ বরিশাল সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন, রংপুর সিটি করপোরেশন নির্বাচন, কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা ৫ উপনির্বাচন সিসিটিভির মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102