ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসির অভিষেক: ৩ হাজারের টিকিট লাখ টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৫৪ বার পঠিত

ক্রুজ আজুলের বিপক্ষে আগামী ২১ জুলাই ইন্টার মিয়ামির জার্সিতে অভিষেক হতে পারে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির। সেই সংবাদ পাওয়ার পর থেকেই সেই ম্যাচের টিকিটের মূল্য আকাশচুম্বী হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, আগামী ৫ জুলাই ইন্টার মিয়ামির হয়ে আনুষ্ঠানিক চুক্তি করবেন মেসি। যদিও মেসির দল ইন্টার মিয়ামি লিগে খুব বাজে সময় কাটাচ্ছে, তবু তার অভিষেক ম্যাচের টিকিটের মূল্য চড়া। এমএলএস-এর পূর্বাঞ্চলীয় পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান করছে মেসির দল মিয়ামি। হেরেছে টানা ৬ ম্যাচ। তবু এই দলের সমর্থক দিনদিন বেড়েই চলেছে। কারণ একটাই- মেসি।

মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে গেছে অনেক গুণ। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক জানাচ্ছে, যে টিকিটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৩২৯ ডলারে (৩৫৪৫৪ টাকা)।

এদিকে অনলাইনে রিসেল প্ল্যাটফর্ম ‘ভিভিড সিটস’-এর তথ্যে জানা গেছে, মিয়ামিতে মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিট তার ঘোষণার পর ৪০ ডলার থেকে বেড়ে ৫০০ ডলার হয়েছিল। এখন সেই টিকিটই ১১০০ ডলারের নিচে পাওয়া যাচ্ছে না, যা বাংলাদেশি মুদ্রায় দাম দাঁড়াচ্ছে প্রায় ১ লাখ ১৮ হাজার ২৫৩ টাকা।

বর্তমানে ইন্টার মিয়ামির কোনো নিজস্ব স্টেডিয়াম নেই। তারা ফোর্ট লডারহিলে ডিভিআর পিএনকে স্টেডিয়ামে নিজেদের হোম ভেন্যুর ম্যাচগুলো খেলছে। মেসিও সেখানে খেলবেন। এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ১৯ হাজারের কিছু বেশি। তবে মেসির অভিষেকের আগে স্টেডিয়ামের মালিক এর ধারণক্ষমতা কিছুটা বাড়াতে চান। এজন্য সেখানে চলছে সংস্কারকাজও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102