ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৮ বার পঠিত
আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ষড়যন্ত্র যেন দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য আওয়ামী লীগ ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

শুক্রবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, দেশের উন্নয়ন কারো কারো সহ্য হচ্ছে না। তারা নানাভাবে ষড়যন্ত্র, চক্রান্ত করার চেষ্টা করছে। তবে বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না।

মন্ত্রী বলেন, আমরা নিজের টাকায় পদ্মাসেতু করেছি, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল নির্মিত হয়েছে। আওয়ামী লীগ দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে।

কসবা পৌর মেয়র এম জি হাক্কানীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান প্রমুখ। পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক মো. রুস্তম খা অনুষ্ঠান পরিচালনা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102