‘চলো করি বৃক্ষ রোপণ, সবুজ পৃথিবী সুস্থ জীবন” এই স্লোগনাকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ‘উন্মোচন’ এর উদ্যোগে শুক্রবার (২৩ জুন) বৃক্ষরোপণে নেমেছেন তরুণরা। কয়েক ধাপে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছে এ সংগঠনটি।

বৃক্ষরোপণে আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ‘উন্মোচন’র তরুণরা
আয়োজকরা জানান, সবুজ বনায়নের মাধ্যমে সুরক্ষিত সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়।

আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ‘উন্মোচন’

বৃক্ষরোপণে আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ‘উন্মোচন’র তরুণরা
সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্ণব রেমার সভাপতিত্বে ও সংগঠনটির সভাপতি ক্লোডিয়া নকরেক কেয়ার পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, প্যারিস কাউন্সিলের সভাপতি সুচিত্রা চিছাম, উপজেলা আ.লীগ নেতা ও সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান, নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, সমকাল প্রতিনিধি মিজানুর রহমান, সকালের সময় প্রতিনিধি হারুন অর রশিদ, গণমুক্তি প্রতিনিধি আজিনুর রহমান, কনিকা ক্যাডেট একাডেমির পরিচালক সৈয়দ কুতুব ও শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমুখ।

বৃক্ষরোপণে আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ‘উন্মোচন’র তরুণরা
সভাপতি ও নারী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া জানান, প্রধানমন্ত্রী মানুষের মৌলিক চাহিদাসমূহ, তথা প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা, জীব-বৈচিত্র্য সমৃদ্ধ টেকসই পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেছেন। আদিবাসী সাংস্কৃতিক সংগঠন উন্মোচন- এর ব্যানারে বিভিন্ন সময়ে সমাজের হতদরিদ্র মানুষের পাশে থেকে খাদ্যসামগ্রী, শীতবস্ত্রসহ বিভিন্ন সমাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। তরুণ প্রজন্মকে বনায়ন ও বৃক্ষ রোপণে উৎসাহিত করতে হবে। একটি গাছ কাটলে অন্তত তিনটি গাছ লাগাতে উৎসাহিত করতে হবে সবাইকে। শিক্ষার্থীরা গাছ ভালবেসে বড় হবে। স্কুলগুলো বৃক্ষ ও ফুলে ভরিয়ে দিতে হবে। সবুজ প্রকৃতি আমাদের জীবন সুরক্ষায় অবদান রাখে। ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে বিশ্ব আজ জলবায়ু পরিবর্তনের শিকার।

আদিবাসী সাংস্কৃতিক সংগঠন ‘উন্মোচন’র তরুণরা
এসময় শিক্ষার্থীরা নানা রকম প্লে-কার্ড এর মাধ্যমে বৃক্ষের প্রতিকী আকুতি তুলে ধরে৷