ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩৫ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় ১৭ হাজার ৩০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ওই দম্পতির ছেলে সজীব মাতুব্বর (২৭) পালিয়ে যান।

রোববার (২৫ জুন) দুপুর ১২টার দিকে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামের মৃত আছমত মাতুব্বরের ছেলে আব্দুল মাতুব্বর (৫২) এবং তার স্ত্রী হেনা বেগম (৪১)। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই দম্পতির বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপনে খবর পেয়ে ভাঙ্গা উপজেলার সোনাখোলা গ্রামে অভিযান চালিয়ে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়। এসময় তাদের ছেলে সজীব মাতুব্বর পালিয়ে যায়। তবে তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, তাদের ছেলে সজীব মাতুব্বর কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ বাড়িতে রেখে বাবা-মায়ের সহযোগিতায় কারবার চালাতো। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আতাউর রহমান বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102