ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাকা লেনদেনের ভিডিও ফেসবুকে, সেই এসআই ক্লোজড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩২ বার পঠিত

টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রানাকে ক্লোজড করা হয়েছে।

রোববার (২৫ জুন) সকালে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সম্প্রতি গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক রানার টাকা লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সদর থানার এসআই মানিক রানা দ্রুত পায়ে হেটে থানার এসআইদের অফিস কক্ষে প্রবেশ করছেন। পরে নির্ধারিত একটি টেবিলের চেয়ারে বসে প্রথম দফায় টাকা নিয়ে এদিক-ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় আবারও টাকা নিয়ে পুলিশের পোশাক পরিহিত তার বুক পকেটে রাখেন। পরে যার নিকট টাকা গ্রহণ করেন তাকে হাত দিয়ে থাকতে ইশারা করে চেয়ার থেকে উঠে যান। তবে কার কাছ থেকে কি কারণে তিনি টাকা নিয়েছেন বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102