ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘দুঃসময়ে’ পুতিনের পাশে সেই চেচেন নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৫৬ বার পঠিত

রাশিয়ায় ঢুকে সশস্ত্র অবস্থায় অভিযান চালানোয় ভাড়াটে বাহিনী ওয়াগনারের তীব্র সমালোচনা করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ।

ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, কোনো রক্তপাত ছাড়া সবকিছু শান্তিপূর্ণভাবে অবসান হয়েছে, কিন্তু এটা ঘটতে পারত।

চেচেন নেতা কাদিরভ শনিবার টেলিগ্রাম পোস্টে আরও বলেন, ওয়াগনার বিদ্রোহ বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। যারা রুশ ফেডারেশনের অখণ্ডতা লঙ্ঘন করবে তাদের কঠোর হাতে দমন ও শেষ করে দিতে হবে।

২৪ ঘণ্টার প্রিগোজিনের কর্মকাণ্ডের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পুতিনের এই ঘনিষ্ঠজন আরও বলেন, একজন ব্যক্তির দাম্ভিকতা বিপজ্জনক পরিণতির দিকে যেতে পারে। এতে বিপুলসংখ্যক মানুষকে সংঘাতের দিকে টেনে নিয়ে যেতে পারে।

এর আগে ওয়াগনারের বিরুদ্ধে লড়াইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রেমলিনকে সহযোগিতার প্রস্তাব দেন তিনি।

শনিবার পুতিনের ভাষণের কথা তুলে ধরে চেচেন নেতা বলেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন সঠিকভাবে উল্লেখ করেছেন, এটি একটি সামরিক বিদ্রোহ। এমন পদক্ষেপের কোনো অজুহাত থাকতে পারে না। আমি পুতিনকে পুরোপুরি সমর্থন করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102