ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রোগীর শ্লীলতাহানির অভিযোগে ক্লিনিকে তালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩০ বার পঠিত

ফেনী শহরের ট্রাংক রোডের সুমন আরা ডেন্টাল নামের একটি চিকিৎসাকেন্দ্রে নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জুন) এ ঘটনার পর শনিবার (২৪ জুন) বিকেলে চিকিৎসাকেন্দ্রে তালা দিয়েছে রোগীর স্বজনরা। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দাঁতের চিকিৎসার জন্য সুমন আরা ডেন্টালে যান এক নারী। চিকিৎসার আসনে রেখে ওই নারীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে নানাভাবে উত্ত্যক্ত করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সুমন আহমেদ।

পরে ওই রোগী বাড়িতে গিয়ে বিষয়টি তার অভিভাবকদের জানান। শনিবার থানায় এ বিষয়ে অভিযোগ দিয়ে বিকেলে রোগীর আত্মীয়-স্বজনরা পুলিশ নিয়ে সুমন আরা ডেন্টালে যান। বিষয়টি টের পেয়ে সুমন আত্মগোপনে গেলে রোগীর স্বজনরা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

এ বিষয়ে অভিযুক্ত সুমন আহমেদকে মুঠোফোনে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, সুমন আরা ডেন্টালে রোগীর শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102