ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, জুলাই থেকেই কার্যকর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১০ শতাংশ। এর মধ্যে ৫ শতাংশ বার্ষিক বৃদ্ধি (ইনক্রিমেন্ট)।সঙ্গে যোগ হবে আরও ৫ শতাংশ।আগামী ১ জুলাই থেকেই তা কার্যকর হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,এ নিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে প্রজ্ঞাপন জারি করতে কিছুটা দেরি হচ্ছে।তবে জুলাই থেকে সেটা কার্যকর হবে।

রোববার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ নতুন করে প্রণোদনা দেয়ার কথা জানান তিনি।

পরের দিন সোমবার (২৬ জুন) অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এ বিষয়ে প্রাথমিক প্রস্তুতি নেয়া হয়েছে। এর সারসংক্ষেপ অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। পরে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। জুলাইয়ের মধ্যেই সব কাজ সম্পন্ন হবে।

সূত্র জানায়, বর্ধিত ৫ শতাংশের জন্য সরকারের বাড়তি খরচ হবে ৩ থেকে ৪ হাজার কোটি টাকা। আগে এককালীন বাড়তি প্রণোদনার কথা বলা হচ্ছিল। তবে সেটা প্রতি মাসের বেতনের সঙ্গেই যুক্ত হবে।

জুলাই শেষে সংশ্লিষ্ট মাসের বেতন তুলবেন সরকারি কর্মচারীরা। অর্থ বিভাগ চেষ্টা করছে, এর মধ্যেই যেন বাড়তি প্রণোদনাটা পান তারা। তবে আগামী মাসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে আগস্টে হবে। তবে বাড়তি বেতন জুলাই থেকেই কার্যকর হবে।

২০২৩-২৪ বাজেট ঘোষণার আগেই এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির আভাস দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে তাদের বেতন বাড়ানো হবে। বার্ষিক বৃদ্ধি ৫ শতাংশ এবং নতুন প্রণোদনা ৫ শতাংশ মিলিয়ে তা সমন্বয়ও হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102