ads
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কারাবন্দি নেতাদের মুক্তি দাবি হেফাজতের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৫০ বার পঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পাশাপাশি কারাবন্দি নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি, আদালত থেকে জামিন হওয়ার পর মামলা স্থগিত করা ও নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ আহ্বান জানান সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। এবারের ঈদুল আজহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান।

তবে নেতাকর্মীরা কারাবন্দি থাকায় হেফাজতের দুই শীর্ষ নেতা বলেন, দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে মিথ্যা মামলায় আমাদের নেতারা কারাগারে বন্দি আছেন। অতি সাধারণ মামলায় তাদেরকে এত দীর্ঘ সময় অন্যায়ভাবে বন্দি রাখা হয়েছে। আদালত থেকে জামিন হওয়ার পরও তাদের মুক্তির পথ রুদ্ধ করতে কখনো কখনো জামিন স্টে করা হচ্ছে।

তারা বলেন, কখনো নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। কখনো জেলগেট থেকে আবারও নতুন মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এসব হয়রানি কোনোভাবেই বরদাশত করা যায় না।

তারা আরও বলেন, মাওলানা মামুনুল হক, মুফতি মুনির হুসাইন কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মুফতি নূর হুসাইন নূরানী, মুফতি মাহমুদুল হাসান গুনবীসহ সব আলেমের জামিন পাওয়া সাংবিধানিক অধিকার। আজ তাদের মুক্তির পথ রুদ্ধ করার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আইনের অধিকার হরণ করা হচ্ছে। মুফতি মুনির হুসাইন কাসেমীর জামিন স্টে এবং মুফতি নূর হুসাইন নূরানী জামিন পাওয়ার পরও মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার- ৮ (৪) ২০২১ ) একটি পুরনো মামলায় নতুনভাবে গ্রেফতার দেখিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। যা চরম অমানবিক। আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতারা বলেন, আমরা কারাবন্দি আলেমদের অবিলম্বে মুক্তি দিতে এবং আদালত থেকে জামিন হওয়ার পর মামলা স্থগিত করা ও নতুন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো থেকে বিরত থাকতে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102