ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার শিবগঞ্জে উল্টে গেলো বাস, নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ৩৫ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (২৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের চন্ডিহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত একজনের নাম মো. আল আমিন (১৫)। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। অপর ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী বৈশাখী পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এঘটনায় দুইজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহত একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অপর ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102