ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাবাপ্রাঙ্গণে ঈদের জামাতে হাজিদের উদ্দেশে যা বললেন শায়খ ইয়াসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৫৮ বার পঠিত

সৌদি আরবে আজ পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। এদিন মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

মসজিদুল হারামে ইমামতি করেন শায়খ ড. ইয়াসির আল-দাওসারি এবং মসজিদে নববিতে ইমাম ছিলেন শায়খ ড. হুসাইন বিন আবদুল আজিজ আলে শেখ।
নামাজের খুৎবায় শায়খ ড. ইয়াসির আল-দাওসারি হজ ও কুরবানির তাৎপর্য তুলে ধরেন।

তিনি বলেন, আজ পবিত্র ঈদের দিনে হাজিরা অনেক কাজ সম্পন্ন করবেন। তিনটি জামরায় পাথর নিক্ষেপ করবেন, কুরবানি করবেন, মুথার চুল কাটবেন, কাবাঘর তাওয়াফ করবেন এবং সাফা ও মারওয়া পাহাড় প্রদক্ষিণ করবেন। আল্লাহ হাজিদের এসব আমল কবুল করুন।

এ সময় শায়খ ইয়াসির হজের শিক্ষা প্রসঙ্গে বলেন, হজ একজন মুসলিমকে ইসলামের সব স্তম্ভের সঙ্গে নতুনভাবে পরিচিত করে তুলে। এর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ রয়েছে। বিদায় হজের ভাষণে রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহকে তোমাদের রব হিসেবে ভয় করো। তোমাদের মাসে রোজা রাখো।

তোমাদের সম্পদের জাকাত আদায় করো। তোমাদের মধ্যে দায়িত্বশীলদের আনুগত্য কোরো। তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে।’

তিনি আরও বলেন, পবিত্র হজ মুসলিমদের মধ্যে সমতা প্রতিষ্ঠা করে এবং সবাইকে এক কাতারে এনে দেয়। মানুষের মুখের ভাষা, গায়ের রঙ, স্থানগত পার্থক্যের পরও সবাই একসঙ্গে এক স্থানে সমবেত হয়। এর মাধ্যমে ইসলামের বৈশ্বিক প্রভাব ও এক আল্লাহর দাসত্বের চিত্র ফুটে উঠে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102