ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাবির সঙ্গে পরকীয়া, বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ২৯ বার পঠিত

বগুড়ার দুপচাঁচিয়ায় ভাবির সঙ্গে পরকীয়া প্রেম নিয়ে সৎ বড় ভাই শহীদ হাসান সুইটের (৩৫) ছুরিকাঘাতে ছোট ভাই শহীদ হোসেন মাসুম (৩৪) খুন হয়েছেন।

বুধবার রাতে উপজেলার সিও মোড় এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস সংলগ্ন পানের দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যায় জড়িত সুইটকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য দিয়েছেন।

পুলিশ জানায়,মাসুম উপজেলার ডিমশহর তালুকদারপাড়ার সাবেক পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের ছেলে। তিনি ট্রাক শ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া উপজেলা শাখা অফিসের পিয়ন পদে কর্মরত ছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাসুম কর্মস্থলের পাশে বাচ্চু মিয়ার পানের দোকানের সামনে ছিলেন। এ সময় বড় ভাই পেশায় রং মিস্ত্রি সুইট সেখানে এসে ছোট ভাই মাসুমের সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে সুইট কাছে থাকা ছুরি দিয়ে মাসুমের বুকে ও পিঠে আঘাত করেন। রক্তাক্ত ও অচেতন মাসুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই এলাকাবাসী সুইটকে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইট জানিয়েছেন, তার স্ত্রীর সঙ্গে মাসুম পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তাই স্ত্রী ছয় মাস আগে তাকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। এ ক্ষোভ থেকে তিনি ছোট ভাই মাসুমকে ছুরিকাঘাতে হত্যা করেছেন। নিহতের লাশ উদ্ধার ও হত্যায় জড়িত সুইটকে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার লাশ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ও সুইটকে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102