ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ছাত্রলীগ নেতা আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৭০ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুরে এক গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ছাত্রলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের দুই নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনায় গরু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।

আটক দুই ছিনতাইকারী হলেন- আরিফ (২৪) ও মামুন (২৩)। এদের মধ্যে আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকালে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জীবন আহমেদ বলেন, আরিফ মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঢাকা উদ্যানের দুই নম্বর রোডের একটি প্লটে কিছু গরু ব্যবসায়ী গরু এনে সেগুলো হাটে বিক্রি করেন। মধ্যরাতে ওই প্লটে চারজন ছিনতাইকারী এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে অন্য ব্যবসায়ী এবং স্থানীয়রা চলে আসলে দুইজন পালিয়ে যায়। অপর দুইজনকে চাপাতিসহ আটক করেন স্থানীয়রা। পরে গণধোলাই দিয়ে আমাদের কাছে সোপর্দ করেন। এ ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। আমরা দুজনকে আটক করে আদালতে পাঠিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102