ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসিসির ‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৫৬ বার পঠিত

৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ৫টি ম্যাচকে ‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় রেখেছে আইসিসি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেই তালিকায় রয়েছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচও।

ধারণা করা হচ্ছে এবারের বিশ্বকাপে ৫টি ম্যাচে বেশি জমজমাট হতে পারে। এই পাঁচ ম্যাচের মধ্যে রয়েছে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। এছাড়া ভারত ও অস্ট্রেলিয়ার দুটি করে ম্যাচ।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ৭ অক্টোবর ধর্মশালায় বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এশিয়ান এই দুই দলের লড়াই দারুণ জমবে বলে বিশ্বাস আইসিসির।

এই তালিকায় আছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। ৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে উভয় দল।

এই তালিকায় আছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। ৮ অক্টোবর চেন্নাইয়ে মুখোমুখি হবে বিরাট কোহলি-স্টিভ স্মিথরা।

‘ব্লকবাস্টার’ ম্যাচের তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ১৩ অক্টোবর লক্ষ্ণৌতে মুখোমুখি হবে তারা।

তবে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হলো ভারত-পাকিস্তান ম্যাচ। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102