ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইফোনের দাবিতে নিম গাছের চূড়ায় যুবকের অনশন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ৩৪ বার পঠিত
ছবি : সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে আইফোনের দাবিতে আল আমিন (২৫) নামে যুবক নিম গাছে উঠে অনশন করেন। খবর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গাছ থেকে নামিয়ে আনেন। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে উপজেলার আনিফকির নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার উদয়পুর ইউানয়নের উত্তর মাস্তর গ্রামের আহম্মদ আলীর ছেলে আল আমিন বাবার কাছে আইফোন কেনার জন্য টাকা চান। তার বাবা টাকা দিতে অস্বীকার করলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার গ্রামের পার্শ্ববর্তী আনিফকির নামক স্থানে গিয়ে নিম গাছের মাথায় উঠে বসে থাকেন। এ অবস্থায় গ্রামের মানুষ সমবেত হয়ে তাকে গাছ থেকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে কালাই থানা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা রাত সাড়ে ৭টার দিকে তাকে নিম গাছ থেকে উদ্ধার করে তার বাবা ও চাচার নিকট হস্তান্তর করেন।

আল আমিনের বাবা আহম্মদ আলী বলেন, অনেকটা ভেবেই নিয়েছিলেন তার ছেলে হয়তো গাছ থেকে লাফ দিবেন। তাকে আর বাঁচানো যাবে না, কারণ ছেলে কিছুটা মানসিকভাবে অসুস্থ।

কালাই উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের কর্মীরা জানান, তারা সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌছে আল আমিন নামে যুবককে নিম গাছ থেকে নামিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102