ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শৈলকুপায় কাঁচা মরিচের কেজি ১০০০ টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩০ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় প্রতি কেজি কাঁচা মরিচ এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। শনিবার (১ জুলাই) সকালে সরেজমিনে শৈলকুপার পৌর বাজারে গিয়ে কাঁচা মরিচের এ দাম দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা কাঁচা মরিচের এ আকাশছোঁয়া দামকে স্মরণকালের রেকর্ড দাম বলে জানিয়েছেন।

শৈলকুপা বাজারের কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচা মরিচ বিক্রি হয়। তবে আজ শনিবার ১০ কেজি মরিচও কিনতে পারিনি। যা পেয়েছি, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করেছি।

এক কেজি কাঁচা মরিচ পাইকারি বাজার থেকে সাড়ে ৮০০ টাকায় কিনেছেন বলে জানান এ ব্যবসায়ী। মরিচের দাম রাতারাতি হাজার টাকা হওয়ার বিষয়ে এ ব্যবসায়ী বলেন, ভারত থেকে যে মরিচ আসত, তা এখন আর আসছে না। এছাড়া প্রচণ্ড তাপদাহে মরিচের গাছ বাড়েনি। এরমধ্যে বৃষ্টিতে অনেক গাছ মারা যাচ্ছে। এ কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ অনেক কমে গেছে।

হাফিজ উদ্দিন নামের একজন ক্রেতা জানান, কোরবানির মাংস রান্নায় কাঁচা মরিচ ছাড়া স্বাদ পাওয়া যায় না। বাধ্য হয়ে আড়াইশো গ্রাম কাঁচা মরিচ কিনলাম আড়াইশো টাকায়।

শৈলকুপা বাজারে মরিচ কিনতে আসা ক্রেতা আজিজুর রহমান বলেন, এক কেজি কাঁচা মরিচের দাম এক হাজার টাকা। এটা কেমন কথা! বাধ্য হয়ে শুকনো মরিচ কিনে বাড়ি যাচ্ছি।

আরেক ক্রেতা রুহুল মিয়া বলেন, কাঁচা মরিচের এত দাম জীবনে শুনিনি। এক হাজার টাকার এক পয়সা কমেও কাঁচা মরিচ পাওয়া যাচ্ছে না। এক কেজি কাঁচা মরিচে এখন এক কেজি খাসির মাংস পাওয়া যাচ্ছে।

শৈলকুপা বাজার ছাড়াও জেলার শেখপাড়া বাজার, গারাগঞ্জ বাজার, কাঁচেরকোল বাজার, সারুটিয়া বাজার ও দুধসর বাজারসহ একাধিক বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ৯০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102