ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেও নিজের ছেলের জীবনই বাঁচাতে পারলাম না’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩৬ বার পঠিত

এই দেশের জন্য তো যুদ্ধ করি নাই, জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেও নিজের ছেলের জীবনই বাঁচাতে পারলাম না। নিজের ছেলের স্বাভাবিক মৃত্যু দেখতে পারলাম না। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে আর কঠিন কিছুই নাই। আক্ষেপ করে কথাগুলো বলছিলেন ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজধানীতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামানের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

শনিবার (০১ জুলাই) ভোরে রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামানের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবরদীতে চলছে শোকের মাতম। শনিবার ভোরে তেজগাঁও রেল স্টেশন ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

মনিরের পরিবার জানায়, মোহাম্মদপুর থানায় কর্মরত পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে শুক্রবার রাত সাড়ে এগারোটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এসময় ফার্মগেট এলাকায় বাস থেকে নামার পর তার ওপর হামলা চালায় ছিনতাইকারীরা।

শেরপুরের শ্রীবরদী উপজেলার তালুকদারবাড়ির আবুল কাশেম ও মোরছেদা বেগম দম্পতির আট সন্তানের দ্বিতীয় মনির। তার দুই ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মনিরের ভাই রনি বলেন, আমার ভাই পুলিশে চাকুরি করত। তেইশ বছর ধরে সততার সঙ্গে সে কাজ করেছে। কাল রাতে ঈদ শেষ করে আমাদের সবার সঙ্গে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ভাই। ভোরে খবর পেলাম ছিনতাইকারীরা আমার ভাইকে হত্যা করেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

মনিরের বাবা মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমার করজোড়ে মিনতি, আমার এই ছেলের মৃত্যুর বিচার যাতে হয়। দ্রুত যাতে এই অপরাধীদের বিচারের আওতায় আনা হয়।

শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম বলেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান যদি এভাবে মারা যায়, এটা কষ্টের বিষয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার উপজেলার একজন সুযোগ্য পুলিশ কর্মকর্তার মৃত্যুর জন্য আমরা শোকাহত। আমরা চাই এ ঘটনার সুষ্ঠু বিচার হোক। অপরাধীরা আইনের আওতায় আসুক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102