ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুতিন ও সিআইএ নিয়ে যা বললেন মার্কিন গোয়েন্দাপ্রধান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৪২ বার পঠিত

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তথা সিআইএ-এর পরিচালক উইলিয়াম বার্নস বলেছেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘ধ্বংসাত্মক’ প্রভাব ফেলবে। সেই সঙ্গে এই যুদ্ধ সিআইএ-এর জন্য একটি ‘সুযোগ’ হিসেবে আবির্ভূত হয়েছে বলেও মনে করছেন তিনি।

ব্রিটেনের ডিচলে ফাউন্ডেশনে শনিবার বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মার্কিন প্রভাবশালী গোয়েন্দা সংস্থাটির পরিচালক।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিআইএ-এর প্রধান বলেছেন, ইউক্রেনে পুতিনের হামলা চালানোর বিষয়টি এখন আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য সবচেয়ে জরুরি ও তীব্র ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।

সিআইএ-এর প্রধান এমন সময় এই মন্তব্য করলেন, যার সপ্তাহ খানেক আগে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। যদিও পরবর্তীতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় তার অবসান ঘটে।

উইলিয়াম বার্নস দাবি করেন, ইউক্রেন যুদ্ধ মস্কোর জন্য কৌশলগত পরাজয়। কারণ এর মাধ্যমে মস্কোর সামরিক দুর্বলতা ফুটে উঠেছে। একই সঙ্গে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিপরীতদিকে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটো আরও বিস্তৃত ও শক্তিশালী হয়েছে।

মার্কিন গোয়েন্দাপ্রধান বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার এই নাজেহাল অবস্থা দেশটির নেতৃত্বকে ক্রমেই দুর্বল করবে, যা সিআইএ-এর জন্য এক প্রজন্মের সুযোগ তৈরি করেছে। এই সুযোগ আমরা নষ্ট হতে দেব না বলেও উল্লেখ করেন বার্নস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102