ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাতকড়াসহ পালানো সেই আসামি ফের গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৭ বার পঠিত

মাদারীপুরের ডাসারে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি খোকন মুন্সিকে(৩৪) ফের গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাউতলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

খোকন মুন্সি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সির ছেলে।

পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে ডাসার থানার এসআই সুশিল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী খোকন মুন্সীকে গ্রেফতার করে। এ সময় আসামী খোকনকে হাতকড়া পরিয়ে মোটরসাইকেল যোগে থানায় নিয়ে যাচ্ছিলেন এসআই। পথিমধ্যে বয়াতিবাড়ি নামক স্থান থেকে আসামি ওই এসআইকে কৌশলে ফাঁকি দিয়ে হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যায়।

এ আসামী পালিয়ে যাওয়ার পর জেলা ও ডাসার থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা শুরু করে।পরবর্তীতে উপজেলার কাজিবাকাই ইউনিয়নের ভাউতলি গ্রামের একটি পাট ক্ষেত থেকে হাতকড়াসহ তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান বলেন, পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় আসামি খোকন মুন্সিকে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রোববার তাকে মাদারীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102