ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজ উদ্যোগে তৈরি ৪৫তম ব্রিজ উদ্বোধন করলেন ব্যারিস্টার সুমন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৭ বার পঠিত

নিজ উদ্যোগে তৈরি ৪৫তম ব্রিজের উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) এর স্মরণে ব্রিজটি নির্মাণ করেন ব্যারিস্টার সুমন।

বৃহস্পতিবার (২৯ জুন) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কোনাগাঁও এলাকায় এ ব্রিজ উদ্বোধন করেন তিনি। ব্রিজটি উৎসর্গ করা হয়েছে হযরত শাহজালাল (রহ.) এর নামে। ব্রিজের ফলে প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।

উদ্বোধনের সময় ব্যারিস্টার সুমন লাইভে বলেন, এটি আমার ৪৫তম ব্রিজ। এর আগে কাঠের ব্রিজ করেছিলাম। এখন সেটি পাকা করেছি।

লাইভে আসার কারণ হিসেবে তিনি বলেন, আমি দেশের তরুণদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তরুণদের বলবো দেশের মানুষের জন্য কাজ করতে হলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন মানসিকতার।

এমপি-মন্ত্রী না হয়েও মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। মানুষই হচ্ছে কল্যাণের মুখ্যবিষয়। তাতে এমপি-মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, এ ছোট ব্রিজ উদ্বোধন করে আমি অনেক আনন্দিত। এ ব্রিজের মাধ্যমে বহু মানুষের উপকার হবে।

এর আগে এখানে বাঁশের সাঁকো ছিল। একদিন একজন এনজিওকর্মী সাঁকো থেকে পানিতে পড়ে যায়। এ ঘটনার পর সেখানে ব্রিজ করার অঙ্গীকার করেন ব্যারিস্টার সুমন।

তিনি বলেন, কথা দিয়েছি একশত ব্রিজ বানাবো। আপনাদের দোয়া আর সহযোগিতা নিয়েই সুনামগঞ্জের মানুষের জন্য ও আমার এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমি বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বানাতে চাই। সোনার বাংলা জন্য ভালো লোকের দরকার। এ সময় তিনি উপস্থিত স্থানীয় রায়হান, রবিন ও একজন মেম্বারকে লাইভে পরিচয় করিয়ে দেন।

ঈদের দিন বিকেলে ব্রিজটি উদ্বোধনের আগে লাইভে ব্যারিস্টার সুমন বলেন, কোরবানির ঈদ শেষে এসেছি। আজ কোনাগাঁও একটি ব্রিজ উদ্বোধন করবো। এটি আমার ৪৫তম ব্রিজ। সিলেট যার নামে সর্বাধিক পরিচিত উনি হলেন, ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (রহ.)। ব্রিজটি তার নামে করছি।

তিনি আরও বলেন, আমি যদি এমপি-মন্ত্রী হই তাহলে তো ব্রিজের কাজ করবোই। এমপি-মন্ত্রী যদি নাও হতে পারি, তারপরেও আপনাদের সঙ্গে আছি।

তিনি বলেন, কথা দিয়েছি পৃথিবীতে যদি আর পাঁচ বছর বেঁচে থাকতে পারি তাহলে একশত ব্রিজ বানাবো। আপনাদের দোয়া আর সহযোগিতা নিয়েই সুনামগঞ্জের মানুষের জন্য ও ঠিক একইভাবে আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। আমি বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বানাতে চাই। সোনার বাংলা বানাতে দরকার, ভালো লোকের দরকার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102