ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর রাতের ভোটের সুযোগ দেওয়া হবে না: কর্নেল অলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৫২ বার পঠিত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, এ সরকারকে আর রাতের ভোটের সুযোগ দেওয়া হবে না। তাই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে- কাউকে মারার জন্য না, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা আইনের শাসন চাই।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে ভোটের কোনো প্রয়োজন পড়ে নাই, ২০১৮ সালে রাতের বেলায়ই ভোটাধিকার সম্পন্ন করা হয়েছে। আওয়ামী লীগ দিনের বেলার ভোটে বিশ্বাস করে না। এভাবে একটি দেশ চলতে পারে না।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এলডিপি ময়মনসিংহ উত্তর জেলার উদ্যোগে কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অলি আহমেদ বীর বিক্রম এসব কথা বলেন।

রোববার বিকালে ঈশ্বরগঞ্জের মাইজবাগ পিতাম্বরপাড়া হুছাইনিয়া কামিল মাদ্রাসা মাঠে ময়মনসিংহ উত্তর জেলা এলডিপির সদস্য সচিব আব্দুছ সামাদের সঞ্চালনায় এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে কর্মী সম্মেলন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী ড. রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট এসএম মোরশেদ, অধ্যক্ষ স্যাকলায়েন, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল হাশেম ভুঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট নিলু, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুব, ঈশ্বরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মঞ্জুরুল হকসহ জেলা ও উপজেলা এলডিপির নেতারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102