ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতাল ব্যবস্থাপনায় কর্মরতদের সঠিকভাবে কাজে লাগাতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৮ বার পঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিদিন সারা দেশে অন্তত ১০ লাখ মানুষ সরকারি হাসপাতালে সেবা নিতে আসেন। তাদের সেবা দেওয়ার জন্য জেলা শহর থেকে একেবারে ইউনিয়ন পর্যায়ে সরকারি হাসপাতাল করা হয়েছে। কিন্তু হাসপাতালে কর্মরত কর্মচারীদের নিজ নিজ কাজে অবহেলার জন্যই হাসপাতাল পুরোপুরি পরিচ্ছন্ন হচ্ছে না। রোগীদের সঙ্গে থাকা লোকদের ভিড় থামানো যাচ্ছে না। দালালদের দৌরাত্ম কমানো যাচ্ছে না। এর ফলে হাসপাতালের সেবার মানও কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যাচ্ছে না। এটি রোধ করতে দেশের সব সরকারি হাসপাতালের নার্স ও কর্মচারীদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি বিশেষ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে সব সিভিল সার্জন, হাসপাতাল তত্ত্বাবধায়ক ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, আমাদের লোকবল ঘাটতি আছে ঠিক। তবে যতটুকু সম্পদ আছে সেটি দিয়েই দেশের মানুষকে চিকিৎসা সেবা দিতে হবে। এজন্য যারা হাসপাতালে কর্মরত আছে তাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহ. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত সচিব (হাসপাতাল) নাজমুল হক খান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102