ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম, ইউপি চেয়ারম্যান কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩০ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুস্থদের জন্য সরকারের বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের মামলায় তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর রাশেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার তিনি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক নাজিম উদ্দৌলা সেটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলী ইসমাঈল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ মামলায় গত ১৬ মে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক সেটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৩০ এপ্রিল দুপুরে ওই ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে ৩৮ বস্তা (১৯০০) কেজি ভিজিএফের চাল জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ওইদিন রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর রাশেদের নামে মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102