ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, আহত ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৭ বার পঠিত

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুরের বাসিন্দা সাজ্জাদ হোসেন (৩৫), কুলছুম বেগম (২৫), শিমুল (২০), রাজশাহী জেলার বাঘা উপজেলার শফিকুল (৩২) ও অজ্ঞাত এক নারী (৩৫)। বর্তমানে তারা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও বাকিদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিঁচক ব্রিজ এলাকায় সোমবার বিকেলে আলু বোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ওই ট্রাকে থাকা আলু আনলোড করতে আরও দুইটি ট্রাক নিয়ে এসে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। রাতে দিনাজপুর হিলি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আহাব পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা ওই ট্রাক দুইটির পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

ওসি আরও বলেন, বাসটি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে নিয়েছে। চালক ও সহকারী পলাতক থাকায় কাউকে আটক সম্ভব হয়নি। বাসের বেপরোয়া গতির জন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102