ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো গ্যারেজ মালিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩২ বার পঠিত

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. শরীফ (৪৫) নামে এক অটোরিকশা গ্যারেজ মালিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বানিয়াকান্দির (বিএডিসি সার, গুদাম) সামনের গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শরীফ একই এলাকার মৃত আমির হোসেন ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মো. শরীফ রাতে তার গ্যারেজে অটোরিকশাগুলো চার্জে দিয়ে সেখানেই ঘুমান এবং সকালে রিকশাচালকরা তার ঘুম ভাঙিয়ে রিকশা নিয়ে যান। প্রতিদিনের মতো আজ ভোরে অটোরিকশা নিতে এক চালক তার গ্যারেজের দরজায় ডাকলে কোনো সাড়াশব্দ না পেয়ে নিহত শরীফের বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানান। পরে পরিবারের লোকজন গ্যারেজে গিয়ে তাকে বিদ্যুতের তারের সঙ্গে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গ্যারেজ থেকে এলাকাবাসীর সহায়তায় মরদেহ বাড়িতে নিয়ে যান।

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102