ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশাল ছেড়ে যে ক্লাবে যোগ দিলেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৬৬ বার পঠিত

আগেই জানা গিয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি দল বরিশাল ছাড়তে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু জানা ছিল না তিনি কোন ক্লাবে যোগ দেবেন। অবশেষে জানা গেল তিনি দুই বছরের জন্য রংপুর রাইডার্সে নাম লিখিয়েছেন। আসন্ন (২০২৪) বিপিএল মৌসুমের জন্য রংপুর তারকা এ অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। ধারণা করা হচ্ছে বিপিএলের ১০ম আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। তার আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়ে যাবে প্লেয়ার্স ড্রাফট। সে হিসেবে বলা যায় বিপিএল শুরুর বাকি আরও ৬ মাস।

উল্লেখ্য, প্লেয়ার্স ড্রাফট ছাড়া প্রতি দল ৩ জন করে স্থানীয় ক্রিকেটার রেখে দিতে পারবে। এছাড়া প্রতি দল প্লেয়ার্স ড্রাফটের বাইরে একজন করে স্থানীয় ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। সেই কোটাতেই সাকিব রংপুর রাইডার্সে যোগ দিলেন।

সবশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলেছেন সাকিব। গত ২০২২ বিপিএলের ফাইনালেও খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত তারা শিরোপা জিততে পারেনি। এছাড়া সবশেষ ২০২৩ মৌসুমে প্লে-অফেও জায়গা করে নিয়েছিল বরিশাল।

তবে শেষ চারে পরাজিত হয়ে বাদ পড়ায় সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলে ফ্র্যাঞ্চাইজিটি। যে কারণে বিষয়টি ইতিবাচকভাবে নেননি এ বিশ্বসেরা অলরাউন্ডার। সেই ধারাবাহিকতায় তিনি আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বছরের (২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি) পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।

বিপিএলে সাকিব সেরা খেলোয়াড়দের একজন। ব্যাটিং-বোলিং সব জায়গাতেই নিজের নাম উজ্জ্বল করেছেন তিনি। বিপিএলে ব্যাটিংয়ে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক তিনি। বিপিএলে সাকিবের রান ২১৪২।

এদিকে বোলিংয়েও কম যান না সাকিব। ১০০ ইনিংসে বল করে ১৩২টি উইকেট পেয়েছেন তিনি। ইকোনমি মাত্র ৬.৫২। পাঁচ উইকেটও পেয়েছেন একবার। এমন পরিসংখ্যান দেখেও সাকিবকে ছেড়ে দিয়েছে বরিশাল। মূলত দলের প্রতি সাকিবের নিবেদন নিয়ে অসন্তুষ্ট ছিল বরিশাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102