ads
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে বাস-সিএনজি মুখোমুখী সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩১ বার পঠিত

টাঙ্গাইলে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চারজন।

বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২) ও একই উপজেলার ডোয়াইল গ্রামের মজিবর রহমানের ছেলে ওয়াজেদ (৪০)।

ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাগামী বাস ও মধুপুরগামী সিএনজির মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চারজন।

ধনবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল আমিন জানান, দুর্ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102